1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

জামালপুর পুলিশ সুপারের প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে প্রত্যাহারের দাবিতে গতকাল রোববার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন জেলার সাংবাদিকেরা। জেলার কর্মরত সাংবাদিকেরা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের কাছে প্রধানমন্ত্রী বরাবর লেখা ওই স্মারকলিপি প্রদান করেন।

জামালপুরে সার্কিট হাউসে স্মারকলিপি প্রদানের সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী সেবা প্রদান করা ছাড়া জনগণের সঙ্গে অশোভন আচরণ করতে পারেন না। সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণকারী পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে জেলা থেকে প্রত্যাহার করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

স্মারকলিপি জমা দেওয়ার পরে জেলার কর্মরত সাংবাদিকেরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, সাধারণ সম্পাদক শোয়েব হোসেন।

প্রসঙ্গত, শুক্রবার রাতে পুনাক মেলা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতে কার্যালয়ে ডাকেন পুলিশ সুপার। ডাকে সাড়া দিতে না পারায় পুলিশ সুপার ক্ষিপ্ত হয়ে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানকে ধরে পিটিয়ে চামড়া তুলে ফেলা এবং ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর হুমকি দেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি