1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

নেত্রকোনায় ২৭ লাখ টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) দুর্গাপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী উত্তর বারমারী এলাকায় অভিযান চালিয়ে ২৭ লাখ ৫৪ হাজার ৫শত টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছে।

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জানান, দুর্গাপুর উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের বারমারী বিওপি’র নায়েব সুবেদার মো. সেলিম ভূঁইয়ার নেতৃত্বে ১০ সদস্যের একটি টিম বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উত্তর বারমারী সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল।

এ সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দলটি ভারতীয় সীমান্ত অতিক্রম করে একদল চোরাকারবারীকে মালামাল নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। বিজিবি’র জোয়ানরা চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা মালামাল ফেলে রেখে দৌঁড়ে পালিয়ে যায়।

পরে বিজিবি ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িও লেহেঙ্গা জব্দ করে। আটক শাড়ী ও লেহেঙ্গার সিজার মূল্য ২৭ লাখ ৫৪ হাজার ৫শত টাকা। আটক মালামাল শুক্রবার দুপুরে নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি