1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

ময়মনসিংহে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে আটক ১

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

ময়মনসিংহে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে আবু তালেব (৩৫) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব-১৪। আজ শুক্রবার দুপুরে র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার আখের মোহাম্মদ জয়।

আটককৃত আবু তালেব ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের বিলখেরুয়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার আখের মোহাম্মদ জয় বলেন, দুই থেকে তিন মাস আগে ভুক্তভোগীর সঙ্গে মোবাইলে আটককৃত আবু তালেবের পরিচয় হয়। এই সূত্রে গত ১৪ নভেম্বর গাজীপুর থেকে ভুক্তভোগীকে তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে তালেব। এরপর থেকে নিয়মিত ভুক্তভোগীকে ধর্ষণ করে আসছিলেন তালেব।

এভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক নারীকে আবু তালেব ধর্ষণ করেছে। বিষয়টি র‍্যাবের নজরে আসায় গত বৃহস্পতিবার মধ্যরাতে গাজীপুর জেলার কালিগঞ্জ থেকে তালেবকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব জানিয়েছে, মামলা দায়েরের পর তাঁকে ঈশ্বরগঞ্জ থানায় পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি