1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

গৃহবধূকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

শেরপুরের শ্রীবরদীতে এক গৃহবধূকে (২০) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গৃহবধূ বাদী হয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীবরদী থানায় মামলা করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গত সোমবার উপজেলার একটি বিদ্যালয়ের চারতলা ভবনে ধর্ষণের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তার তিনজন হলেন উপজেলার মো. কামরুজ্জামান (২৩) ও শফিকুল ইসলাম (২৭) এবং জামালপুরের দেউরপাড়া গ্রামের আয়নাল হক (৫০)। আয়নাল শ্রীবরদী উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, দুই বছর আগে জামালপুরের বকশীগঞ্জে ভুক্তভোগী নারীর বিয়ে হয়। তাঁর বাবার বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলায়। কয়েক দিন আগে ওই গৃহবধূ তাঁর বাবার বাড়িতে বেড়াতে আসেন। গৃহবধূর কাছ থেকে কামরুজ্জামান এক হাজার টাকা ধার নিয়েছিলেন। গত সোমবার দুপুরে ওই গৃহবধূ কামরুজ্জামানের কাছে তাঁর পাওনা টাকা চান। কামরুজ্জামান টাকা নেওয়ার জন্য সোমবার সন্ধ্যায় উপজেলার একটি বাজারে যেতে বলেন। গৃহবধূ সেখানে গেলে তাঁকে বিদ্যালয়ের ভেতরে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয়।

শ্রীবরদী থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল হাশিম আজ বুধবার সকালে বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে ধর্ষণ ঘটনার সত্যতা পাওয়া গেছে। জেলা সদর হাসপাতালে ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি