1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

মাদারগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগ, সালিসি বৈঠকে দফারফার চেষ্টা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

জামালপুরের মাদারগঞ্জে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সালিসি বৈঠকের মাধ্যমে মীমাংসার চেষ্টা করছেন এলাকার প্রভাবশালীরা।

জানা গেছে, গত মঙ্গলবার ভুক্তভোগী শিশুটি আরও কয়েক শিশুসহ দিঘলকান্দি এলাকার জিয়াউলের দোকানে যায়। এ সময় জিয়াউল অন্য শিশুদের বিদায় করে ভুক্তভোগী শিশুটিকে টিউবওয়েল থেকে পানি আনতে বলে। পানি নিয়ে আসার পর জিয়াউল (৪৫) শিশুটিকে দোকানে নিয়ে ধর্ষণ করে। এরপর শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে স্বজনদের জানায়, জিয়াউল তার সঙ্গে খারাপ কাজ করেছে।

ভুক্তভোগীর নানা জানান, ঘটনার পর শিশুটিকে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের পরামর্শে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগীর বাবা বলেন, স্থানীয় একজন জনপ্রতিনিধির মাধ্যমে কয়েক দিন ধরে সালিসি বৈঠকে ঘটনা মীমাংসার চেষ্টার একপর্যায়ে গতকাল শনিবার তিনি মাদারগঞ্জ থানায় মামলা করতে যান। এ সময় ভুক্তভোগীর বাবাকে সন্ধ্যায় থানায় আসতে বলা হয়। এরপর আজ রোববার সকালে সালিসি বৈঠকে ঘটনা মীমাংসার সময় গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে বৈঠক ভেঙে দেওয়া হয়।

মাদারগঞ্জ থানার ওসি মাহবুবুল হক বলেন, ভুক্তভোগীর বাবাকে তাঁর মেয়েসহ সন্ধ্যায় থানায় আসতে বলা হয়েছিল, কিন্তু কেউ আসেনি। এটা সালিসি বৈঠকে মীমাংসার ঘটনা না। এই ঘটনায় যে আপস করবে সে আসামি হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি