1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বিজয়ী হয়েও চেয়ারে বসতে পারেননি, এবারও নৌকা পেলেন সেই প্রার্থী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২ নম্বর ইউনিয়ন পরিষদে গত নির্বাচনে বিজয়ী ঘোষণার পরও চেয়ারে বসতে পারেননি নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হযরত আলী। তিনি আবারও নৌকার মনোনয়ন পেয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত সভায় এ মনোনয়ন চূড়ান্ত হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে। চতুর্থ ধাপে ২৩ ডিসেম্বর এ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

হযরত আলী বলেন, ইনশাল্লাহ জনগণের রায়ে এবারও জিতব। এবার প্রত্যেকটি কেন্দ্র পাহারা দেয়ার জন্য কর্মীদের এখনই নির্দেশনা দেয়া হয়েছে।

জানা গেছে, ২০১৬ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে এ ইউনিয়নে আনোয়ার হোসেনকে (ঘোড়া প্রতীক) বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার। নিকটতম প্রতিদ্বন্দ্বী হযরত আলী এ বিজয়কে চ্যালেঞ্জ করে ময়মনসিংহের সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচন ট্রাইব্যুনালে ২টি কেন্দ্রের ভোট পুনঃগণনার আবেদন জানিয়ে মামলা করেন। পুনঃগণনায় ৫১ ভোটে হযরত আলীকে ২০২০ সালের ২৪ মার্চে বিজয়ী ঘোষণা করে রায় দেন বিচারক উমা রানী দাস। এ রায়ের পর উচ্চ আদালতে আপিল করেন আনোয়ার হোসেন। উচ্চ আদালত বিষয়টি নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনে পাঠান। আদালত আর নির্বাচন কমিশনের দপ্তরে ঘুরতে ঘুরতেই মেয়াদ শেষ হয়ে যায় হযরত আলীর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি