1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ময়মনসিংহে বিএনপির স্মারকলিপি প্রদান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগের দাবিতে পৃথকভাবে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। বুধবার দুপুরে দলীয় কার্যালয় থেকে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে জেলা প্রশাসক মুহাম্মদ এনামুল হকের নিকট স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।

এসময় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাকির হোসন বাবলু, যুগ্ম-আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, আখারুল আলম ফারুক, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, যুগ্ম-আহবায়ক শামীম আজাদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল উপস্থিত ছিলেন।

অপরদিকে স্মারকলিপি প্রদানকালে উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ, অ্যাডভোকেট নূরুল হক এবং জেলা কৃষকদলের সভাপতি সাদিকুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি