1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ফুলবাড়ীয়ায় স্থগিত কেন্দ্রের ভোট গ্রহণ ৩০ নভেম্বর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ৩৭ অনুযায়ী ১ম ও ২য় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে সংশ্লিষ্ট চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের বন্ধঘোষিত ভোটকেন্দ্রে আগামী (৩০ নভেম্বর ২০২১) পুনঃভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এরই ধারাবাহিকতায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের নিউগী কুশমাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে চেয়ারম্যান, ২নং সংরক্ষিত ও ৫নং ওয়ার্ড সাধারণ সদস্য আছিম পাটুলী ইউনিয়নের জঙ্গলবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য ও ৬নং ওয়ার্ড সাধারণ সদস্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য গত নির্বাচনেও নিউগী কুশমাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটি স্থগিত করা হয় পরে পুন: ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগেও ১৯৯৬ সালে অত্র ভোট কেন্দ্রটি স্থগিত হয়েছিল বলে জানা গেছে। কুশমাইল ইউনিয়নের এই কেন্দ্রে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতিন পুলু চশমা প্রতিকে ৮টি ওয়ার্ডে ভোট পেয়েছেন ৬৫৬১ এবং নৌকা প্রতিকে মো. শামছুল হক পেয়েছেন ৪৮৩৩ ভোট। ফলে ১৭২৪ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী এগিয়ে রয়েছে। কেন্দ্রে মোট ভোটার ৩৮১২ জন। কেন্দ্রটির পূনঃনির্বাচন ঘিরে উপজেলাব্যাপী আলোচনা-সমালোচনার ঝড় বইছে। মানুষের মুখে মুখে নৌকা না, চশমা এমন।

স্থগিতকৃত নিউগী কুশমাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে স্থানীয় জাতীয় সংসদ সদস্য প্রবীন রাজনীতিবিদ, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি আলহাজ মো: মোসলেম উদ্দিন এর নিজস্ব ভোট কেন্দ্র।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল বলেন, সুষ্ঠু ভোট গ্রহনের জন্য সকল প্রকার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি