1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

কৃষিবিদ বদিউজ্জামান বাদশা আর নেই

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ নভেম্বর, ২০২১

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য কৃষিবিদ বদিউজ্জামান বাদশা (৬৩) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দিবাগত রাত ৩টায় ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর বাংলাদেশ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন কৃষিবিদসহ বিশিষ্টজনরা। কৃষিবিদদের সর্বোচ্চ প্ল্যাটফর্ম কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি) গভীর শোক প্রকাশ করেছে।

কেআইবি মহাসচিব কৃষিবিদ খাইরুল আলম প্রিন্স স্বাক্ষরিত এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। তার প্রথম নামাজে জানাজা কেআইবি প্রাঙ্গণে সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, কৃষিবিদ বদিউজ্জামান বাদশা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতিসহ বাংলাদেশ কৃষকলীগের সাবেক সহ-সভাপতি, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সর্বশেষ বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি