1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

অবৈধভাবে বালু উত্তোলন, পুড়িয়ে দেওয়া হলো ড্রেজার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ নভেম্বর, ২০২১

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ীর বাজার রক্ষা বাঁধের উত্তর পাশে জিঞ্জিরাম নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ৪ টি ড্রেজার মেশিন ও বিপুল পরিমান পাইপ আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে । ২১ নভেম্বর বিকালে দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাতের নেতৃত্বে এ অভিযান শুরু হয় ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন থেকে চলমান ড্রেজার বিরোধী অভিযানকে তোয়াক্কা না করেই সানন্দবাড়ী বাজার রক্ষা বাঁধের পূর্বপাশে ড্রেজার মেশিন স্থাপন করে অবাধে বালু উত্তোলন করে আসছিলো কয়েকটি চক্র । উপজেলা নির্বাহী অফিসার এবং এসিল্যান্ডের নেতৃত্বে বালু উত্তোলন বিরোধী অভিযান অব্যাহত থাকলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বেশ কিছু জায়গায় চলছিল বালু উত্তোলন । এ কারণেই বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ধারায় এই ৪ টি ড্রেজার মেশিন এবং বিপুল পরিমান পাইপ গুড়িয়ে বিনষ্ট করে দেওয়া হয়।

অভিযানে অংশগ্রহণ করেন সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোঃ জোয়াহের হোসাইন খান, এএসআই সোহেল রানা সহ সঙ্গীয় ফোর্স ।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাত জানিয়েছেন, রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি