1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ফুলপুরে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

ময়মনসিংহের ফুলপুরে যৌতুক মামলায় ইবরাহীম খলিল (৩২) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। ওসি আব্দুল্লাহ আল মামুন ও এসআই আশরাফুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত খলিল ফুলপুরের ছনধরা ইউনিয়নের লাউয়ারি গ্রামের মৃত আবুল কালামের পুত্র।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল আলম বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে খলিল পালাতে চেষ্টা করেন। পরে পুলিশি অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২০০৯ সালে যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় ২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি ইব্রাহিম খলিলকে গ্রেফতার করা হয়েছে। তিনি এখন থানা হেফাজতে আছেন। গ্রেফতারকৃত আসামিকে আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি