1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

নেত্রকোনায় ফ্ল্যাট বাসা থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

নেত্রকোনা পৌর শহরের নাগড়া এলাকা থেকে কাইয়ুম সরদার (৩২) ও তার ২২ মাস বয়সী ছেলে শাকিলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নেত্রকোনা মডেল থানা পুলিশ বাবা-ছেলের মরদেহ উদ্ধার করে।

নিহত কাইয়ুম সরদার কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরের খামার গ্রামের আক্কাস সরদারের ছেলে। তিনি নেত্রকোনায় ওষুধ প্রশাসনে চাকরি করতেন এবং শহরের নাগড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে স্ত্রী সন্তানসহ বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ঘরের মেঝেতে কাইয়ুম সরদার ও ২২ মাস বয়সী শিশু ছেলে শাকিলের মরদেহ পড়ে থাকতে দেখে পাশের ফ্লাটের বাসিন্দা ও এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী সালমা আক্তারকে (২২) পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বাবা-ছেলের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি