1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

জামালপুরে ট্রেনের ধাক্কায় পিকআপ চূর্ণ, বেঁচে গেলেন আরোহীরা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

জামালপুরে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চুর্ণবিচূর্ণ হয়েছে কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটি পিকআপ। ভয়াবহ এ দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাসহ তিনজন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের বনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মঞ্জুরুল কাদির জানান, শেরপুর সরেজমিন গবেষণা বিভাগে কর্মরত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামসুর রহমান ও বৈজ্ঞানিক সহকারী পানাউল্লাহ অফিসের গাড়িতে শেরপুর থেকে ফিরছিলেন। তারা শহরের বনপাড়া এলাকায় লেভেলক্রসিং অতিক্রম করার সময় হঠাৎ গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়।

এসময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস ট্রেন কাছাকাছি চলে আসে। গাড়ি থেকে দ্রুত নেমে যান প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামসুর রহমান ও বৈজ্ঞানিক সহকারী পানাউল্লাহ। গাড়িটি সচলের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ড্রাইভার মেঘনাথ গোপও নেমে পড়েন। ফলে ট্রেনটি ধাক্কা দিয়ে প্রায় ৩০০ গজ দূরে নিয়ে যায়।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলজার হোসেন জানান, ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়েছি। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি