1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, অতঃপর কারাগারে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

জামালপুরের সরিষাবাড়ীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নেওয়ার অপরাধে প্রেমিকাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল রবিবার রাতে উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রাম গ্রামের প্রেমিক সামিনুর ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। রাতেই প্রেমিক সামিনুরের বড় ভাই আমিনুল ইসলাম বাদী হয়ে নারীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। সোমবার সকালে ওই নারীকে কারাগারে পাঠিয়েছেন পুলিশ।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মহাদান ইউনিয়নের মৃত চান মিয়ার ছেলে সামিনুর ইসলামের সাথে ২০১৬ সাল থেকে প্রেমের সর্ম্পক হয় তাদের দু-জনের। হঠাৎ প্রেমিক সামিনুর ইসলাম চাকরি নিয়ে প্রেমিকার সাথে যোগাযোগ বন্ধ করলে ১৩ নভেম্বর প্রেমিকের বাড়িতে খোঁজ নিতে আসেন প্রেমিকা। প্রেমিককে না পেয়ে তার বাড়িতেই অবস্থান নেন ওই নারী। এতে ক্ষুব্ধ হয় সামিনুর ইসলামের পরিবারের সদস্যরা। একর্পযায়ে ওই নারীকে বাড়ি থেকে জোরপূর্বক বের করতে ব্যর্থ হলে ১৪ নভেম্বর সন্ধ্যায় পুলিশকে জানান তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং তার বিরুদ্ধে মামলা দিয়ে সোমবার সকালে তাকে কারাগারে পাঠিয়ে দেয়। তিনি টাংগাইল জেলার ধনবাড়ী উপজেলার বানিয়াজান উত্তর পাড়া গ্রামের মৃত রমজান আলীর মেয়ে বলে মামলায় উল্লেখ্য রয়েছে।

প্রেমিকার বাড়িতে অবস্থানের সময় তিনি সাংবাদিকদের বলেন, ২০১৬ সাল থেকে সামিনুর ইসলামের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সেই সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে সামিনুর ইসলাম। বেশ কিছুদিন ধরে যোগাযোগ বন্ধ করলে বাড়িতে খোঁজ নিতে আসি। বাড়িতে আসার পর পরই তারা তাকে মারধর করে বলে জানান।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর রকিবুল হক জানান, ছেলের বাড়িতে এসে মেয়েটি অবস্থান নেয় এবং ভাঙচুর করে। পুলিশে খবর দিলে মেয়েটিকে উদ্ধার করে থানায় আনা হয়। পরে সামিনুর ইসলামের ভাই থানায় মামলা দিলে তাকে জেলহাজতে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি