1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

এইচএসসি পরীক্ষার্থীদের করোনা টিকাদান কার্যক্রম উদ্বোধন মেয়রের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের করোনা প্রতিরোধে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

এ কার্যক্রমে প্রায় ১ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন টিকা প্রদান করা হবে।

মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে টিকা নেওয়ার কোন বিকল্প নেই। সবাইকে সুরক্ষিত করতে টিকা প্রদানের যে লক্ষ্যমাত্রা রয়েছে তা অর্জন করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেয়র বলেন, টিকা নেওয়ায় সারা বিশ্বে কোথাও তেমন নেতিবাচক পাশ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। নিজে টিকা নিয়ে সবাইকে টিকা নিতে উদ্বুদ্ধ করতে হবে। করোনা সংক্রমণ বর্তমানে কম হলেও স্বাস্থ্যবিধিগুলো গুরুত্বের সাথে মেনে চলতে হবে।

এ সময় ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ এনামুল হক, সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, কলেজের শিক্ষকমণ্ডলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি