1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জামালপুর ডায়াবেটিস সমিতির আয়োজনে রবিবার দুপুরে জামালপুর ডায়াবেটিস হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ তরিকুল ইসলাম, জামালপুর ডায়াবেটিস হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মোশায়ের উল ইসলাম রতন, ডায়াবেটিস সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সায্যাদ আনসারী প্রমুখ।

এসময় বক্তারা ডায়াবেটিস রোগীদের নানা সমস্যার কথা উল্লেখ করে নিজেকে ডায়াবেটিস মুক্ত রাখার বিভিন্ন দিক তুলে ধরেন এবং ডায়াবেটিস আক্রান্তদের নিয়ন্ত্রিত জীবনযাপন করার আহ্বান জানান। পরে জামালপুর ডায়াবেটিস হাসপাতাল মিলনায়তনে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি