1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

মদনে শ্রমিক নেতাকে কুপিয়ে জখম, আটক ২

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

পূর্ব শত্রুতার জেরে নেত্রকোনার মদনে প্রতিপক্ষের লোকজন হাবিবুর নামে এক শ্রমিক নেতাকে কুপিয়ে জখম করেছে। বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যায় পৌর সদরে মদন-কেন্দুয়া সড়কের সিএনজি স্ট্যান্ডে অতর্কিত হামলা করে তাকে জখম করা হয়। এ সময় হাবিবুরের ভাতিজা মোকাররম কুপিয়ে আহত করে। আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে হামলায় জড়িত থাকায় সোহেল মিয়া (৩৫) ও মোহাম্মদ (২৭) নামের দুজনকে আটক করেছে পুলিশ। সোহেল ও মোহাম্মদ চানগাও গ্রামের মৃত জানু মিয়ার ছেলে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে। মদন উপজেলা শাখার অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নে সভাপতি হাবিবুর রহমানের সঙ্গে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিটন বাঙ্গালীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। দুই পক্ষের মধ্যে হত্যা মামলাসহ প্রায় এক ডজনের বেশি মামলা চলমান রয়েছে। ৪/৫ দিন আগে তুচ্ছ ঘটনা নিয়ে লিটন বাঙ্গালীর ছেলে সোহাগের সঙ্গে হাবিবুরের ভাতিজা মোকাররমের তর্কবিতর্ক হয়। এরই জের ধরে বুধবার সন্ধ্যায় লিটন বাঙ্গালীর লোকজন হাবিবুর ও তার ভাতিজার ওপর অতর্কিত হামলা করে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, আহত হাবিবুর ও মোকাররমের অবস্থা আশঙ্কাজনক থাকায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সোহেল ও মোহাম্মদ নামে দুজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে এলাকার পরস্থিতি শান্ত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি