1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ফুলপুরে আনসার-ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

ময়মনসিংহের ফুলপুরে আনসার ও ভিডিপি সদস্যদের ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলার ভাইটকান্দি স্কুল এন্ড কলেজে ৩১ অক্টোবর শুরু হওয়া ওই প্রশিক্ষণে ৬৪ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। তাদের মাঝে ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা সদস্য রয়েছেন। ভিডিপির সদস্যের মূলত জননিরাপত্তামূলক কাজে ও আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে, দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে অবদান রাখতে, সরকারি জরুরী মুহূর্তে সরকারি নির্দেশনা মোতাবেক কাজ করতে দক্ষ করে তুলতে প্রশিক্ষণ দেওয়া হয়।

আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট ড. মোস্তারী জাহান ফেরদৌস, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ১১ নভেম্বর পর্যন্ত প্রশিক্ষণ চলবে। এ সময় উপস্থিত ছিলেন, আনসার ও ভিডিপির উপজেলা প্রশিক্ষক নৃপেন্দ্র চন্দ্র বর্মন, উপজেলা আনসার ও ভিডিপি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা সুকেদা বেগম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি