1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

নেত্রকোনায় চার গরুসহ পিকআপ ভ্যান জব্দ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

গরু চুরি করে পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় নেত্রকোনার টহল পুলিশ গাড়িসহ গরু জব্দ করেছে। তবে চোর ও গাড়ি চালক পালিয়ে গেছে। মঙ্গলবার দুপুরে উদ্ধারকৃত গরু নেত্রকোনা মডেল থানায় নিয়ে আসা হয়েছে।

পুলিশ জানায়, নেত্রকোনার বারহাট্টা উপজেলার দেওলি গ্রাম থেকে চারটি গরু একটি পিকআপ ভ্যানে করে নিয়ে যাচ্ছিল চোরেরা ময়মনসিংহ সড়কের দিকে। বারহাট্টা উপজেলা থেকে নেত্রকোনা আসার পথে সদরের বাংলা বাজার এলাকায় টহল পুলিশ সিগ্যনাল দিলে পিকাপ ভ্যানটি সিগন্যাল ভেঙ্গে পালিয়ে যায়। পরে টহল পুলিশ ধাওয়া করে নেত্রকোনা সদর উপজেলার আমতলা সড়কের হরিখালি ব্রিজের সামনে পিকআপের চালকসহ চারজন চোর চক্রের সদস্য গাড়ি থামিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানালেন থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ। তিনি আরও জানান, গরুর মালিকের সন্ধান পাওয়া গেছে। তারা বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের দেওলি গ্রামের বাসিন্দা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি