1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ফুলপুরে নেশাগ্রস্ত সন্তানের হাতে বাবা খুন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

ময়মনসিংহের ফুলপুরে নেশাগ্রস্ত এক সন্তানের হাতে বাবা খুন হওয়ার খবর পাওয়া গেছে। জুয়া খেলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে মামুনের উপর্যুপরি লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন বাবা আবুল হাশেম (৪৬)। উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের মার্টিচাপুর গ্রামে সোমবার এ ঘটনা ঘটে।

ফুলপুর থানা ও নিহতের পরিবার জানায়, আবুল হাশেম দিনমজুরের কাজ করেন। ছেলে মামুন নেশার সাথে জড়িত। সোমবার সকালে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে বাঁশ দিয়ে তার বাবার মাথায় ও শরীরে আঘাত করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়দের সহায়তায় তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।

জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন জানান, ফুলপুর থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘাতক সন্তানকে ফুলপুর থানা পুলিশ গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি