1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

কিশোরগঞ্জে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি লক্ষণীয়।

লক্ষ্মীয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট প্রদান করছেন। জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী বলে আশাবাদ ব্যক্ত করেন।

তবে প্রতিদ্বন্দ্বী নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আক্তারুজ্জামান খোকন ও মোবাইল ফোন প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মো. জালাল উদ্দীন কিছু কিছু কেন্দ্রে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের প্রভাব বিস্তার ও তাদের কর্মীদেরকে ভয় ভীতি প্রদর্শনের অভিযোগ করেন।

প্রতিটি কেন্দ্রেই আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে দেখা গেছে। ম্যাজিস্ট্রেটসহ বিজিবি ও র‌্যাবের ভ্রাম্যমাণ দলও সক্রিয় রয়েছে।

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম জানান, কোন কেন্দ্রেই অপ্রীতিকর কিছু ঘটেনি। কারও কোন অভিযোগও পাওয়া যায়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী।

নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, স্বতন্ত্র আইনজীবী মো. জালাল উদ্দীন, স্বতন্ত্র মো. আক্তারুজ্জামান খোকন, ইসলামী আন্দোলনের মো. আতাহার আলী ও স্বতন্ত্র প্রার্থী মোতায়েম হোসেন স্বপন। এদের মধ্যে মোতায়েম হোসেন স্বপন সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম আকন্দকে সমর্থন দিয়ে নিজের প্রার্থীতা প্রত্যাহার করেন।

পৌরসভার ৯টি ওয়ার্ডে সংরক্ষিত নারী আসনে ৮ জন প্রার্থী রয়েছেন। এরমধ্যে ২নং (৪, ৫ ও ৬) ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন মোছা. উম্মে কুলসুম। সাধারণ ৯টি ওয়ার্ডে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি