1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

নানা আয়োজনে নেত্রকোনায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

নানা আয়োজনে নেত্রকোনায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কার্যকরী কমিটির আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টায় মোক্তারপাড়া পাবলিক হলের সামনে থেকে পৌর শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

এ সময় র‍্যালিতে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি। এছাড়াও র‍্যালিতে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েলসহ কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। পরে মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফখরুজ্জামান জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, জেলা কমিউনিটি পুলিশিংয়ের কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ আরো অনেকেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি