1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গৌরীপুরে এক সপ্তাহের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে মাত্র এক সপ্তাহের ব্যবধানে সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছোট ভাই আব্দুল ওয়াদুদ (২৫) মারা যান। এর এক সপ্তাহ আগে তাঁর বড়ভাই কদ্দুস মারা গেছেন। তাঁরা উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মো. ইয়াকুব আলীর ছেলে।

জানা যায়, গতকাল সন্ধ্যায় চাচাতো বোনের গায়েহলুদের অনুষ্ঠানে বিদ্যুতায়িত হয়ে আব্দুল ওয়াদুদ নিহত হন। এক সপ্তাহ আগে ওয়াদুদের বড় ভাই কদ্দুস ঢাকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছেন। দুই সন্তানকে হারিয়ে নির্বাক হয়ে গেছেন মা-বাবা।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, আজ শুক্রবার ওয়াদুদের চাচাতো ছোট বোন ইসরাত জাহানের বিয়ে। তাই গতকাল সন্ধ্যায় গায়েহলুদের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠান প্রস্তুতির সময় ফ্যানে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহতের চাচাতো ভাই শাহিন আলম বলেন, গত ২২ অক্টোবর আমার ভাতিজা আব্দুল কদ্দুস ঢাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা যায়। বড় ছেলের মৃত্যুর শোক কাটতে না কাটতেই ছোট ছেলে মারা গেলেন। এতে আমার ভাই ও ভাবি শোকে পাথর হয়ে গেছেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, বিয়েবাড়িতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি