1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে সার্জেন্ট আহাদ স্মরণে স্মৃ‌তিফল‌ক উ‌ন্মোচন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরে মাঝ দিয়ে বয়ে গেছে দুরন্ত পাহাড়ি নদ ভোগাই। এই ভোগাই নদে শৈশব কেটেছে শহরের আমবাগান এলাকার সন্তান সার্জেন্ট আহাদ পারভেজের। ​সেই নদের পাড়ে পৌরসভার উদ্যোগে গড়ে তোলা হয়েছে সার্জেন্ট আহাদ স্মৃতি প্রাঙ্গণ।

​আজ বৃহস্পতিবার সার্জেন্ট আহাদ পারভেজের ২২ তম মৃত্যুবাষিকী। এই দিনটিকে কেন্দ্র করে প্রাঙ্গণে ‘সার্জেন্ট আহাদ: বীরত্ব গাথা’ স্মৃতিফলক উদ্বোধন করা হয়। ফলক উন্মোচন করেন শেরপুরের পুলিশ সুপার (এসপি) মো.নাহিদ হাসান চৌধুরী।

মেয়র আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য ও কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সার্জেন্ট আহাদের বড় ভাই আনোয়ার গ্রপ অব ইন্ড্রাষ্টিজের নির্বাহী পরিচালক এম এ হান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) হেলেনা পারভীন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন,সাধারণ সম্পাদক মো.ফজলুল হক , সার্জেন্ট আহাদের বড় ভাই স্থানীয় প্রেসক্লাবের সভাপতি এমএ হাকাম হীরা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি