1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

নেত্রকোনা ট্রেনের ধাক্কায় মা-মেয়ে নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথের সতরশ্রী এলাকায় ট্রেনের ধাক্কায় মা-মেয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের ছিচড়াকান্দা গ্রামের মৃত আব্দুর রহিমের স্ত্রী হাজেরা বেগম (৬০) ও তার মেয়ে সদর উপজেলার মোবারকপুর গ্রামের আমান্তুু মিয়ার স্ত্রী জ্যোৎস্না আক্তার (৩৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাজেরা বেগম তার মেয়ে জ্যোৎস্না আক্তারের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেলে মাকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন জ্যোৎস্না। এসময় হঠাৎ ময়মনসিংহ থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা ২৬৪ নম্বর ডাউন লোকাল ট্রেনটি এসে পড়ে। ট্রেনের সঙ্গে প্রথমে মা হাজেরা বেগম ও পরে মেয়ে জ্যোৎস্না আক্তারের ধাক্কা লেগে পড়ে যান। পরে আশপাশের লোকজন তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। রেলওয়ে থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা নেবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি