1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া চলছে: চিফ প্রসিকিউটর ৪ বিভাগে ভারি বৃষ্টির সতর্কতা জারি, ভূমিধসের আশঙ্কা মঙ্গলবার থেকে রাজধানীতে ‘পিংক বাস’: চালক-কন্ডাক্টরও নারী ট্রাইব্যুনালে লতিফ সিদ্দিকী-দীপু মনি-রূপাসহ ৯ আসামি, পরের শুনানি ৩ সেপ্টেম্বর বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

মদনে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

নেত্রকোনার মদনে লায়ন মিয়া নামের এক ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে মদন থানার পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলা গ্রামের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি দেওসহিলা গ্রামের ফজলু মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃত আসামিকে আজ রবিবার নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৭ সালে লায়ন মিয়ার বিরুদ্ধে মদন থানায় একটি হত্যা মামলা হয়। মামলার বিচারকার্য শেষে আদালত তাকে ১০ বছরের সাজা ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। পরে ২০২১ সালের ১৭ অক্টোবর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরই প্রেক্ষিতে শনিবার তাকে গ্রেপ্তার করে মদন থানার পুলিশ।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, লায়ন মিয়া নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে আজ রবিবার নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি