1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ফুলপুরে ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপনে আলোচনা ও দোয়া

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ অক্টোবর, ২০২১

পবিত্র ঈদে মীলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে ভার্চুয়ালি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববির সঞ্চালনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার ও ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার সাদেকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

এতে প্রধান আলোচক ছিলেন ফুলপুর আদর্শ মাদরাসার পরিচালক মাওলানা আবু রায়হান। এছাড়া পৌর শহরের জামিয়াতুল হোমাইরা (রা.) লিল বানাত ও দারুল ইহসান কাসিমিয়া (এক্সিলেন্ট) মাদরাসাসহ উপজেলার বিভিন্ন মসজিদ মাদরাসায় এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।

এর আগে সেখানে উপদেষ্টা, আ’ম ও কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। জামিয়াতুল হোমাইরা (রা.) লিল বানাতে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি শায়খুল হাদীস হাফেজ মাওলানা মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ মাহমুদ হাসান, মুহতামিম মাওলানা ইয়াহইয়া কামাল, বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাইনুদ্দীন, আমুয়াকান্দা বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মেরাজুল হক, ব্যবসায়ী আলহাজ্ব লুৎফুর রহমান, ফুলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু রায়হান, দারুল ইহসান কাসিমিয়া (এক্সিলেন্ট) মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির মিলন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি