1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ময়মনসিংহ ট্রাকের ধাক্কায় ২ ইজিবাইক যাত্রী নিহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ অক্টোবর, ২০২১

ময়মনসিংহ মহানগরীর আকুয়া বাইপাস এলাকায় ট্রাক-অটোরিক্সা সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ কামাল আকন্দ জানান, আকুয়া বাইপাস এলাকায় র‌্যাব-১৪ কার্যালয়ের সামনে মুক্তাগাছাগামী একটি ট্রাকের সাথে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকের ধাক্কায় ইজিবাইকটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত যাত্রীদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হতাহতদের মধ্যে একজনকে হাসপাতালে নেয়ার পথে এবং অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত দুই জনই পুরুষ। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার পরে ট্রাকটিকে আটক করা হয়েছে তবে চালক পলাতক রয়েছে। নিহতদের পরিচয় সনাক্তকরণের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি