1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী

ঘাটাইলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ অক্টোবর, ২০২১

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী একটি বাস মহাসড়কের পাশে খাদে পড়ে গিয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ যাত্রী। বুধবার (২০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার গুনগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ‘প্রান্তিক পরিবহন’ নামে একটি বাস প্রায় ৩০জন যাত্রী নিয়ে ময়মনসিংহ যাচ্ছিল। বাসটি টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইলের গুনগ্রাম গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা এসে উদ্ধার কাজ পরিচালনা করে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদ্যসরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে যোগ দেন।

এ ঘটনায় বাসের ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতের মধ্যে সীমা রানী সরকার (৭০) নামে এক বৃদ্ধাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামে।

ঘাটাইল থানার উপপরিদর্শক মোশারফ হোসেন বলেন, গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি