1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে কোটির টাকার কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেপ্তার ২

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

জামালপুরের সরিষাবাড়ীতে এক কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের মূর্তিসহ দুই জনকে আটক করেছে জামালপুর র‌্যাব-১৪। গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার মহাদান ইউনিয়নের শ্যামের পাড়া গ্রামে থেকে কষ্টিপাথর উদ্ধার ও দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় জামালপুর র‌্যাব-১৪ সিপিসি-১, পুলিশ পরিদর্শক দৌলত জামান বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি মামলা করেন।

আটককৃতরা হলো উপজেলার মহাদান ইউনিয়নের মহাদান গ্রামের মৃত রাফাদান মন্ডলের ছেলে আফতাব উদ্দিন ও পৌরসভার বাউসি গজারিয়া গ্রামের মৃত আজম মন্ডলের ছেলে আব্দুল মজিদ।

মামলা সূত্রে জানা যায়, সংঘবদ্ধ একদল চোরাকারবারীর সদস্যরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জায়গা থেকে মূল্যবান কষ্টি পাথর সংগ্রহ করে দেশের বাইরে পাচার করে আসছে। এ সংঘবদ্ধ চোরাকারবারীর সদস্যরা উপজেলার মহাদান ইউনিয়নের শ্যামের পাড়া গ্রামের ফরহাদের বাড়িতে একটি কষ্টিপাথর আদান-প্রদানের প্রস্ততি নেয়। এটি গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর র‌্যাব-১৪ সিপিসি-১, পুলিশ পরিদর্শক দৌলত জামানের নেতৃত্বে অভিযান চালায়। এ সময় প্রায় ১৩ ইঞ্চি লম্বা কালো রংয়ের ১১ কেজি পাঁচ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরসহ দুইজনকে আটক করেন। মামলাতে কষ্টি পাথরের মূল্য ধরা হয়েছে এক কোটি টাকা।

সরিষাবাড়ী থানার ওসি মীর রকিবুল হক জানান, কষ্টি পাথর উদ্ধারের থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই জনকে সোমবার দুপুরে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি