1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ময়মনসিংহ চেয়ারম্যানের প্রতি ১১ মেম্বারের অনাস্থা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর ই্উনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে অর্থ আত্মসাত, অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইউপি সদস্যরা। একই সঙ্গে তারা অনাস্থাও জানান চেয়ারম্যানের প্রতি।

রবিবার (১৬ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ইউপি সদস্য একরামুল হক। এ সময় উপস্থিত ছিলেন- শায়লা সুলতানা, মো. জামাল উদ্দিন, নায়েব আলী, ইসমত আরা, সুরুজ মিয়াসহ ১১জন ইউপি সদস্য।

লিখিত বক্তব্যে দাবি করা হয়, ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান সরকারের দেওয়া বিভিন্ন প্রকল্পের প্রায় ৩২ লাখ টাকার ভুয়া ও মিথ্যা ভাউচার রেজ্যুলেশনের মাধ্যমে আত্মসাত করেছেন। তিনি দীর্ঘদিন ধরে কোনো মাসিক সভা করেন নাই। পরিষদ সদস্যরা বারবার অনুরোধ করলেও তিনি নানা কৌশলে এড়িয়ে যান। এ নিয়ে সংশ্লিষ্ঠ কতৃপক্ষের কাছে অভিযোগ করলেও কোন সুরাহা হয়নি।

এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান আনোয়ার হোসেনের বক্তব্য জানার জন্য ফোন দিলেও তিনি ফোন ধরেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি