1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

ধোবাউড়া অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রোগীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

ময়মনসিংহের ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় আব্দুল সাত্তার নামে এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হরিয়াগাই নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় চালকসহ আহত হয়েছেন আরো পাঁচজন।

নিহত আব্দুল সাত্তার উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের বাসিন্দা। আহতরা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, রাতে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স করে রোগী নিয়ে ময়মনসিংহ যাওয়ার পথে হরিয়াগাই নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লাগে অ্যাম্বুলেন্সটির। এতে চালক ও রোগীসহ ছয়জন আহত হন। পরে আহত অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিক্যালে ভর্তি করা হলে মধ্যরাতে মারা যান আব্দুল সাত্তার।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসান শাহিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি