1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও বাসের সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট সাতজনের মৃত্যু হলো। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের পরিচয় শনাক্ত করা গেছে। তাঁদের মধ্যে চারজন একই পরিবারের বাসিন্দা। আজ শনিবার বেলা তিনটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মর্মান্তিক এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এদিকে হাসপাতালে নিয়ে আসার পর আরও একজনের মৃত্যু হয়েছে। আজ সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জুলহাস মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

একই পরিবারের নিহত ব্যক্তিরা হলেন ফজলুল হক (৩৫), তাঁর স্ত্রী ফাতেমা বেগম (২৮), তাঁদের ছেলে আবদুল্লাহ (৬), মেয়ে আজমিনা (৯) ও ফজলুল হকের শ্বশুর নজরুল ইসলাম (৫৫)। নিহত ব্যক্তিরা ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের মড়লবাড়ি গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন।

তবে দুর্ঘটনায় নিহত অন্য দুজনের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দীন জানান, প্রতিযোগিতা করে একটি বাস অন্য একটি বাসকে ওভারটেক করতে চাইলে দাঁড়িয়ে থাকা সোনাই পরিবহনের একটি বিকল ট্রাকে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাসটি সেপার এম এ পরিবহনের। এ বাসটি শেরপুরগামী ছিল। তবে অন্য প্রতিযোগী বাসের নাম জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করেছে। নিহত ব্যক্তিদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

দাঁড়িয়ে থাকা ট্রাকচালক মো. ইয়াসিন আলী বলেন, ট্রাকে পাথর নিয়ে ময়মনসিংহ আসছিলাম। চেলেরঘাট এলাকায় আসলে আমার ট্রাকের ডান পাশের সামনের চাকা ফেটে যায়। ট্রাকটি সড়কের ডান পাশে রেখে সতর্ক সংকেত হিসেবে গাছের ডাল টানিয়ে দেই। পরে আমার সহকারীকে শম্ভুগঞ্জ থেকে নতুন চাকা আনতে পাঠাই। এর কিছুক্ষণ পর শেরপুরগামী দুটি বাস প্রতিযোগিতা করে পেছন দিক থেকে আসতে থাকে। এ সময় একটি বাস অন্যটিকে ওভারটেক করতে গেলে আমার ট্রাকে ধাক্কা খায়।

তার দাবি, মহাসড়কে থাকা সিসিটিভির ফুটেজ দেখলেই দুর্ঘটনার বিষয়ে সব জানা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি