1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

দুর্গাপুরে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

নেত্রকোনার দুর্গাপুরে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার করেছে স্থানীয়রা। আজ বৃহস্পতিবার সকালে অজগরটি উদ্ধার করা হয়।

জানা যায়, পৌরশহরের সোমেশ্বরী নদীর ২ নম্বর বালুমহালের শ্মশানঘাট এলাকায় বালু উত্তোলন করতে যান আমিন খান (৩০) নামে এক ড্রেজার শ্রমিক। সেখানে পাইপে প্যাঁচানো অবস্থায় অজগরটিকে দেখতে পান। পরে অজগরটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন এবং রেঞ্জ কর্মকর্তাকে খবর দেন তিনি। অজগরটি উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তরের পর রেঞ্জ কর্মকর্তার সহায়তায় গোপালপুর বনে অবমুক্ত করা হয়।

এ বিষয়ে দুর্গাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজীব উল আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, অজগরটি পুরোপুরি সুস্থ থাকায় রেঞ্জ কর্মকর্তা মো. সাইদুর রহমানের তত্ত্বাবধানে উপজেলার গোপালপুর বনে অবমুক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি