1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর

ভালুকা ছাত্রলীগ সভাপতিকে ২০ লাখ টাকা জরিমানা ও এক বছরের জেল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

বন্ধুত্বের সম্পর্কের সূত্রে ধার দিয়েছিলেন ২৪ লাখ টাকা। তারমধ্যে ৬ লাখ টাকা অস্বীকার করে ভুক্তভোগিকে ১৮ লাখ টাকার চেক প্রদান করেন। এ্যাকাউন্টে টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়। পরে ভুক্তভোগি কামরুল ইসলাম (চাঁন মিয়া) আদালতে চেক জালিয়াতির মামলা করলে, বৃহস্পতিবার ওই মামলার রায়ে ময়মনসিংহের ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুনকে ২০ লাখ টাকা জরিমানা ও এক বছরের জেল প্রদান করেন আদালত।

ময়মনসিংহের ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন ও রাজৈ ইউনিয়নের চান্দাব গ্রামের আরফান আলীর ছেলে কামরুল ইসলাম চাঁন মিয়ার মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের সূত্রেই কামরুল মামুনকে ধার দিয়েছিলেন ২৪ লাখ টাকা। টাকাগুলো ফেরত দেওয়ার কথা ছিল দু’য়েক মাসের মধ্যেই। কালক্ষেপণ করায় স্থানীয় দেন-দরবারে ২৪ লাখ টাকার মধ্যে ছাত্রলীগ সভাপতি মামুনের মায়ের হাতে দেয়া ৬ লাখ টাকার বিষয়টি অস্বীকার করে ভুক্তভোগি কামরুলকে ভালুকা ন্যাশনাল ব্যাংক শাখার অধীনে ১৮ লাখ টাকার চেক প্রদান করে মামুন। ওই টাকা তুলতে ব্যাংকে যান কামরুল। কিন্তু মামুনের সেই এ্যাকাউন্টে কোন টাকা ছিল না। চেকটি ডিজঅনার হলে ভুক্তভোগি কামরুল ইসলাম (চাঁন মিয়া) ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি ময়মনসিংহের তৃতীয় জেলা দায়রা জজ আদালতে চেক জালিয়াতির মামলা করেন।

মামলা চলাকালে জালিয়াতির বিষয়টি অস্বীকার করে স্বাক্ষরটি ভূয়া দাবি করে এক্সপার্টের আবেদন করলে টেস্টে হস্তরেখায় তার স্বাক্ষরের মিল পান আদালত। পরে ছাত্রলীগ সভাপতি মামুন আদালতের কাছে নিজের অপরাধ স্বীকার করে আদালতের কাছে দ্রুত সময়ের মধ্যে টাকা পরিশোধের সময় চেয়ে নেন। দেই দিচ্ছি করে আদালতে তারিখ পরিবর্তন দীর্ঘ সময় অতিবাহিত করেন। এরই মধ্যে ভালুকা তিতাস গ্যাসের অস্থায়ী পেট্রোলম্যান ভূক্তভোগি ওই কামরুল ইসলাম আদালতপাড়ায় মামলার পেছনে দৌড়ঝাঁপ পারতে পারতে চাকরিচ্যুতও হন।

বৃহস্পতিবার (০৭ অক্টোবর) সকালে ময়মনসিংহের তৃতীয় জেলা দায়রা জজ আদালতের বিচারক হাবিবুল্লাহ ওই মামলার চুড়ান্ত রায় ঘোষণা করেন। রায়ে ওই বিচারিক বেঞ্চ ময়মনসিংহের ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুনকে ২০ লাখ টাকা জরিমানা ও এক বছরের জেল প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি