1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে অবৈধভাবে বালু তোলায় চারটি খননযন্ত্র ধ্বংস

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে চারটি খননযন্ত্র ধ্বংস করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার বড়বাড়িয়া গ্রামে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে খননযন্ত্রগুলোতে আগুন ধরিয়ে ধ্বংস করে দেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঝিনাই নদের র‍্যালি সেতুর পাশ থেকে স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে খননযন্ত্র বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসার নেতৃত্বে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই সময় সেখান থেকে রিপন মিয়া ও শামিম মিয়া নামের স্থানীয় দুই বালু ব্যবসায়ীর চারটি খননযন্ত্র আটক করে ধ্বংস করে দেওয়া হয়।

ইউএনও উপমা ফারিসা বলেন, ঝিনাই নদ থেকে অবৈধভাবে দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে স্থানীয় থানা পুলিশকে নিয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। চারটি খননযন্ত্র ধ্বংস করা হয়েছে। তবে ওই খননযন্ত্রগুলোর মালিককে খুঁজে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি