1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ

হালুয়াঘাটে ইউপি চেয়ারম্যানকে আ. লীগ থেকে বহিষ্কার দাবি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৫ নম্বর গাজীরভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার এবং বীর মুক্তিযোদ্ধাকে নির্যাতনের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে গাজিরভিটা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক।

বক্তব্য দেন হালুয়াঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক আকন্দ, গাজীরভিটা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, নির্যাতিত বীর মুক্তিযোদ্ধা আনসার আলী দুলাল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সালেহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা দীপারসন। সম্মেলনে আরো বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গাজীরভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন যুবদলের সহসভাপতি থেকে আওয়ামী লীগে যোগদান করেন। এরপর প্রভাব খাটিয়ে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হয়েছেন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তিনি নিরীহ মানুষকে হয়রানি, নির্যাতনসহ বীর মুক্তিযোদ্ধা আনসার আলী দুলালকে দড়ি দিয়ে বেঁধে শারীরিক নির্যাতন করেছেন। তার বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও ভূমি জবরদখলসহ বিভিন্ন অভিযোগের তদন্ত সাপেক্ষে বিচার দাবি করা হয়। একই সঙ্গে আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কারের দাবিও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি