1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

শ্রীবরদীতে দুই তক্ষকসহ আটক ৩

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

শেরপুরের শ্রীবরদীতে র‍্যাব অভিযান চালিয়ে দুটি তক্ষকসহ তিনজনকে আটক করেছে। শনিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার ইন্দিলপুর গ্রাম থেকে তক্ষকসহ তাদের আটক করা হয়। তক্ষক দুটির মূল্য প্রায় ৬৫ লাখ টাকা বলে জানায় র‍্যাব।

আটককৃতরা হলো ইন্দিলপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে হাবিবুর রহমান (৫২), মৃত আজিজুল হকের ছেলে জাকারিয়া হাবিব (৪৩) ও শেরপুর সদর উপজেলার লছমনপুর গ্রামের মৃত আফছার আলীর ছেলে জালাল উদ্দিন (৫৬)। এ ঘটনায় রাতে র‍্যাব বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছে।

জানা যায়, সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে তক্ষক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ উপজেলার ইন্দিলপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের হাবিবুর রহমানের টিনের ঘরের সামনে থেকে দুটি তক্ষক উদ্ধার করে। এবং তিনজনকে আটক করা হয়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, আটককৃতদের বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে মামলা দয়ের করেছে। রবিবার দুপুরে আসামিদেরকে শেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি