1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

জামালপুরের ইসলামপুর উপজেলায় বেগুন ক্ষেতে কৃষিকাজ করার সময় বজ্রপাতে তিনজন কৃষক নিহত হয়েছেন। রবিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের পূর্ব কান্দার চর এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কৃষক সুন্দর আলী (৬৫), রফিক মিয়া (১৪) ও মোশারফ হোসেন (৪৬)।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে ওই গ্রামের দশানী নদীর পাশে বেগুন ক্ষেতে কৃষকরা কাজ করছিলেন। ৩টার দিকে তাদের ওপর আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান সুন্দর আলী। এ সময় বজ্রাঘাতে একই গ্রামের জিব্রাইল সরদারের ছেলে রফিক মিয়া ও মোফাজ্জল হোসেনের ছেলে মোশারফ হোসেন গুরুতর আহত হন। তাদের মধ্যে রফিককে ইসলামপুর উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মোশারফ হোসেনকে উদ্ধার করে জেলার মেলান্দহ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখান থেকে তাকে জামালপুরে রেফার্ড করা হলে জামালপুরে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

ইসলামপুরের ইউএইচএফপিও ডা. এ এ এম আবু তাহের বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি