1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক

ময়মনসিংহে দুই ফিলিং স্টেশনকে ২ লাখ টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

ডিজেল, অকটেন, পেট্রল মাপে কম দেওয়ায় ময়মনসিংহের গৌরীপুরে দুই ফিলিং স্টেশনকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার বিকেলে জেলার গৌরীপুরে দুই ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়।

জরিমানা করা ফিলিং স্টেশনগুলো হলো, জেলার গৌরীপুরের তাসনিম ফিলিং স্টেশন ও সোয়াদ ফিলিং স্টেশন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ উজ্জ্বল।

এরশাদুল আহমেদ উজ্জ্বল বলেন, ওই দুই ফিলিং স্টেশন ডিজেল, অকটেন, পেট্রল মাপে কম দিচ্ছে। এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে কম দেওয়ার বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালতে দুই ফিলিং স্টেশনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিমাপ যন্ত্র ঠিক না করা পর্যন্ত ফিলিং স্টেশন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি