1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

সরকার সবার জন্য নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিত করতে চায়

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

জামালপুরে পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প বিষয়ে জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং জামালপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন সংঘ এ সভার আয়োজন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জামালপুরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ। এতে প্রকল্পটির ধারণাপত্র উপস্থাপনা করেন উন্নয়ন সংঘের জেলা ব্যবস্থাপক লিটন চন্দ্র সরকার।

উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. দেলোয়ার হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. তাসমিন রুহী মিম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিক্যাল অফিসার ডা. উম্মে হাবিবা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা জাকিয়া সুলতানা, সনাক সদস্য এ কে এম আশরাফুল ইসলাম স্বাধীন, কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজু প্রমুখ।

পৌরসভা, ইউনিয়ন পরিষদ, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, সাংবাদিক, পরিবার পরিকল্পানা বিভাগ, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জেলা প্রশাসনের কর্মকর্তাসহ ৩২ জন প্রতিনিধি এ অবহিতকরণ সভায় অংশ নেন।

প্রধান অতিথি সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আর্সেনিক নিয়ে কাজ না থাকায় আমরা অতিমাত্রায় আর্সেনিকের ভয়াবহতার কথা ভুলে গিয়েছিলাম। জেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ এবং উন্নয়ন সংঘ নতুন করে কার্যক্রম শুরু করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি এ কাজ করতে গিয়ে মাঠপর্যায়ে যাতে কোনো গাফেলতি না করা হয় এ ব্যপারে তিনি আয়োজকদের সতর্ক করেন।

সভায় জানানো হয়, সরকার সবার জন্য নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিত করার লক্ষ্যে দেশের ৫৪টি জেলায় ৩৩৫টি উপজেলায় আর্সেনিক ঝুঁকি নিরসনে সরকারি, বেসরকারি এবং পরিবার পর্যায়ে স্থাপিত নলকূপ পরীক্ষা করে আর্সেনিকযুক্ত নলকূপ চিহ্নিত করার কাজ শুরু করেছে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে আর্সেনিকযুক্ত নলকূপগুলো চিহ্নিত করে পরবর্তী সরকারিভাবে আর্সেনিকমুক্ত সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের জন্য প্রতিবেদন প্রকাশ করা হবে।

প্রকল্পের মূল বাস্তবায়নকারী সরকারি প্রতিষ্ঠান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে অংশিদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ প্রকল্প বাস্তবায়ন সহযোগী হিসেবে জামালপুর ও শেরপুর জেলার ১২টি উপজেলার ১২০টি ইউনিয়নে তাদের কার্যক্রম শুরু করেছে। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প এলাকার প্রতিটি ইউনিয়নে একজন করে ইউপি প্রতিনিধি, একজন করে মেকানিক এবং ছয়জন করে পুরুষ-মহিলা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। থাকছে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাও। ২০২৩ সালের জুন মাসের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি