1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

হালুয়াঘাটে বৃদ্ধকে বেঁধে পেটালেন চেয়ারম্যান!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহের হালুয়াঘাটে এক বৃদ্ধকে বেঁধে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠেছে ৫নম্বর গাজিরভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেনের বিরুদ্ধে। গতকাল সোমবার বিকেলে ঘটনাটি ঘটলেও মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হয়।

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বালিচান্দা গ্রামের দুলাল মিয়া (৭০)-এর জায়গা থেকে মাটি নিয়ে রাস্তায় কাজ করছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন। এতে দুলাল মিয়া বাধাঁ দেওয়ায় এক পর্যায়ে চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে চেয়ারম্যান উত্তেজিত হয়ে বৃদ্ধ দুলালকে তার নিজ গাড়িতে উঠিয়ে নিয়ে ইউনিয়ন পরিষদের সামনে রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে পিঠিয়ে রক্তাক্ত করেন।

খবর পেয়ে আহত অবস্থায় দুলালকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার পরিবারের লোকজন। এই ঘটনায় চেয়ারম্যান দেলোয়ার হোসেনের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার রাতে আহত দুলালকে হাসপাতালে দেখতে যান বলে জানান হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, বালিচান্দা গ্রামে রাস্তায় কাজ করতে গেলে মাটি উত্তোলনকে কেন্দ্র করে দুলাল মিয়ার সঙ্গে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে সরকারি কাজে বাধাঁ দেন তিনি। আমি তার প্রতিবাদ করলে সে আমার গায়ে হাত তোলেন। পরে আমার গ্রাম পুলিশ তাকে ধরে আমার নিজ গাড়িতে তোলে ইউনিয়ন পরিষদে নিয়ে এসে তাকে রশি দিয়ে বেঁধে রাখেন। পরে আমি তাকে মারধর করি।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বলেন, রাতেই হালুয়াঘাট থানায় একটি মামলা রুজু হয়েছে। আমরা তদন্তকরে পরবর্তী ব্যবস্থাগ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি