1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

হালুয়াঘাটে এক শিশুকে কুপিয়ে হত্যা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহের হালুয়াঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুপিয়ে সুমন (৮) নামে এক শিশুকে হত্যা করা হয়েছে। নিহত শিশু সুমন উপজেলার ধুরাইল ইউনিয়নের পূর্ব ধুরাইল গ্রামের জুয়েলের ছেলে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কোদালিয়া ফেরি ঘাটের কাছে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় শরীফ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক শরীফ একই গ্রামের শাহ্জাহানের ছেলে।

নিহতের মা মালেছা বেগম জানান, সুমনের সঙ্গে শরীফের ১৫ দিন আগে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই দিনই শরীফ তাদের বাড়িতে দা নিয়ে সুমনকে হত্যা করার জন্য আসে। পরে শরীফের বাবা শাহ্জাহান এ ঘটনায় ক্ষমা চায়।

তিনি বলেন, আজ দুপুরে সুমনকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ি থেকে ডেকে এনে দা দিয়ে কুপিয়ে শরীর থেকে মাথা আলাদা করে নদীর পাড়ে ফেলে যায়। আমি এ ঘটনার সুষ্ঠ বিচার চাই।

ঘটনার প্রত্যক্ষদর্শী কোদালিয়া ফেরি ঘাটের ইজারাদার হেলাল উদ্দিন ভূঁইয়া বলেন, আমি নৌকা নিয়ে নদীর ওই পাড়ে ছিলাম। হঠাৎ দেখি নদীর পাড়ে এক শিশুকে দা দিয়ে কোপাচ্ছে শরীফ। আমিসহ সঙ্গে থাকা লোকজন চিৎকার করলে শরীফ ছেলেটিকে নদীর পাড়ে ছুড়ে মারে। পড়ে আবার সে নিজেই দ্বি-খন্ডিত মাথা শরীরের সঙ্গে জোড়া দিয়ে চলে যায়।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বলেন, হত্যাকাণ্ডে জড়িত শরীফ আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পাঠানোর পক্রিয়া চলছে। হালুয়াঘাট থানায় একটি হত্যা মামলা পক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি