1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

ফুলপুরে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ মিলল খালে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সকালে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বায়রাখালি ব্রিজ সংলগ্ন একটি খাল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। মারা যাওয়া শিশু আদিবা (৮) শেরপুর জেলার নকলা উপজেলার বাদাগুর গ্রামের জুয়েল মিয়ার শিশু কন্যা। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা যায়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শিশু আদিবা ফুলপুর উপজেলার ধনার ভিটা গ্রামে ফুফু শাহনাজের বাড়িতে বেড়াতে যায়। গতকাল দুপুর থেকে নিখোঁজ হয় আদিবা।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুরে আরও কয়েকজন শিশুর সাথে ইছামতি নদীতে গোসল করতে নামলে হঠাৎ সে নিখোঁজ হয়। পরে তাকে অনেক খোঁজাখুঁজির করে কোথাও না পাওয়া গেলে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরিদলকে খবর দেওয়া হয়। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাসের নেতৃত্বে ডুবুরিদলের কর্মীরা নদীতে আদিবাকে অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু বুধবারে তাকে পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় মামলা হয়নি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি