1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

সৌদিতে সেফটি বেল্ট ছিঁড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

সৌদি আরবের জিদান বিমানবন্দরে সেফটি বেল্ট ছিঁড়ে পড়ে তামজিরুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের কুর্শাপুর গ্রামে।

তামজিরুলের মৃত্যুর বিষয়টি মঙ্গলবার রাতে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম রিয়েল। পরিবারের সদস্যদের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, ওই বিমানবন্দরে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন তামজিরুল। অন্যান্য দিনের মতো সোমবার (২০ সেপ্টেম্বর) বিমানবন্দরে কাজে যান তিনি। এ সময় তাকে পতাকা স্ট্যান্ডে পতাকা বাঁধতে এবং লাইট সেট করতে বলা হয়। কথামতো তামজিরুল কোমরে সেফটি বেল্ট বেঁধে উঠে পড়েন। তবে হঠাৎ সেফটি বেল্টটি ছিঁড়ে নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তামজিরুল।

জানা গেছে, কুর্শাপুর গ্রামের দুলাল উদ্দিনের ছেলে তামজিরুল সংসারে সচ্ছলতা আনতে ২০১৭ সালে সৌদি আরবে পাড়ি জমান। বাড়িতে তার বাবা-মা, স্ত্রী ও পাঁচ বছর বয়সী এক ছেলে রয়েছে।

আকস্মিক এমন দুঃসংবাদে শোকস্তব্ধ গোটা পরিবার ও এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি