1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

অসুস্থ স্ত্রীকে তালা দিয়ে আরেক স্ত্রীর কাছে স্বামী, উদ্ধার করল পুলিশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

অসুস্থ স্ত্রীকে ঘরে তালাবদ্ধ করে রাতে দ্বিতীয় স্ত্রীর বাড়িতে যান স্বামী। ওই নারী মধ্যরাতে অসুস্থ অবস্থায় ঘরের ভেতরে ছটফট করছিলেন। তার চিৎকারে প্রতিবেশীরা জড়ো হয়। তবে ঘর তালাবদ্ধ থাকার তারা ভেতরে প্রবেশ করতে পারেননি। এমন সময় তাদের মধ্যে একজন পুলিশের হেল্পলাইন ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানান। পরে পুলিশ এসে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

সোমবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহ নগরীতে। ওই নারীর ঠিকানা ছিল নগরীর জেসি গুহ রোড। তার স্বামীর নাম আব্দুল হাকিম। তিনি পেশায় একজন দোকানদার।

জানা যায়, ওই নারী কিছুদিন আগে পাঁচমাসের অন্তঃসত্ত্বা অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে ‘মিসক্যারেজ’ জনিত কারণে ডিএমসি করানো হয় তাকে। এর ফলে তার রক্তশূন্যতাসহ শ্বাসকষ্ট দেখা দেয়। তবে পরে তিনি একটু সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসেন। সোমবার রাতে তাকে ঘরে তালাবদ্ধে রেখে স্বামী আব্দুল হাকিম তার দ্বিতীয় স্ত্রীর বাড়িতে যান। এমন সময় ওই নারী অসুস্থ হয়ে পড়েন। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। প্রতিবেশীরা এ সময় আব্দুল হাকিমকে ফোন দিলে তার মোবাইলটিও বন্ধ পান। পরে তাদের মধ্যে একজন পুলিশের হেল্পলাইন ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানান।

পুলিশ জানায়, তালাবদ্ধ ওই নারীকে উদ্ধারে ৯৯৯ থেকে ফোন আসে কোতোয়ালী থানার ওসি শাহ কামালের কাছে। তিনি তাৎক্ষণিক পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠান। পুলিশ ওই বাড়িতে গিয়ে স্থানীয়দের সহায়তায় বাড়ির বাথরুমের পেছনের দেয়াল ভেঙে ওই নারীকে উদ্ধার করে।

পরে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করে পুলিশ। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। এখন অনেকটা সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে বাড়ির দেয়াল ভেঙে ওই নারীকে উদ্ধার করা হয়েছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসা শেষে ওই নারী কোনো অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি