1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

যাত্রীদের টাকা ও মোবাইল ছিনতাই, অটোরিকশা চালক আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহে ছুরি দেখিয়ে অটোরিকশার যাত্রীদের জিম্মি করে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গত সোমবার রাত ১০টার দিকে নগরীর আলিয়া মাদ্রাসা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত অটোরিকশা চালকের নাম কাঞ্চন মিয়া। তিনি সদর উপজেলার দাপুনিয়া গ্রামের আহমদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ভালুকবেড় গ্রামের মো. কামাল হোসেন নগরীর একটি প্রাইভেট হাসপাতালে তাঁর বোনকে ডাক্তার দেখাতে নিয়ে আসেন। ডাক্তার দেখানোর পর পাটগুদাম ব্রিজ মোড়ে আসার জন্য চড়পাড়া থেকে অটোরিকশায় ওঠেন। এ সময় যাত্রীবেশে দুই ছিনতাইকারী একই অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটি আলীয়া মাদ্রাসা রোড এলাকায় পৌঁছালে দুই ছিনতাইকারী ছুরি বের করে যাত্রীদের জিম্মি করে নগদ ৩০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেন। চলে যাওয়ার সময় দুই ছিনতাইকারীকে অটোরিকশা চালক কাঞ্চন মিয়া যাত্রীদের কিছু ভাড়া দিয়ে যেতে বললে ছিনতাইকারীরা ১০০ টাকা দিয়ে চলে যান।

এ ঘটনার পর যাত্রীরা চিৎকার চেঁচামেচি শুরু করলে এলাকাবাসী এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ছিনতাইয়ের সহযোগিতা করার অভিযোগে অটোরিকশা চালককে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে কোতোয়ালী থানার এসআই জহুরুল ইসলাম বলেন, অভিযুক্ত ছিনতাইকারী ও ভুক্তভোগীদের থানায় নিয়ে আসা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি