1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

নকলায় ২০ কেজি গাঁজাসহ আটক ১

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

শেরপুরের নকলা উপজেলা বাইপাস সড়কের উত্তর পাশ থেকে আলমগীর (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে নকলা থানার পুলিশ। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমানের নেতৃত্ব গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে ১৯ কেজি ৫০০ গ্রামের ১০টি পলিথিন মোড়ানো গাঁজার প্যাকেটসহ নেত্রকোনার পূর্বধলা উপজেলার মহেন্দ্রপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আলমগীরকে গ্রেপ্তার করা হয়।

জব্দকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ২ জন মাদক কারবারি পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর জানান, নালিতাবাড়ী উপজেলা কামাল ফার্নিচারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে কাছ থেকে পাচারের উদ্দেশ্যে নকলা হয়ে পূর্বধলা উপজেলার চিহ্নিত মাদক কারবারি কুলসুমা কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে নকলা বাইপাস সড়কে এসে পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার হয়। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান জানান, মাদকদ্রব্য বিস্তার রোধে সরকার জিরো টলারেন্স। তাই নকলা উপজেলায় মাদকের ভয়ঙ্কর ছোবলে যুব সমাজ জীবন যেন ধ্বংস না হয় সেজন্য আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি