1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ-৬ আসনের কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই রাঙ্গুনিয়ায় প্রবাসী খুনের রহস্য উদ্ঘাটন, স্ত্রী-ছেলে গ্রেপ্তার রোববার রাতে সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ থানাগুলো ‘দালালমুক্ত’ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তিন বিভাগে টানা দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা

মেসির বার্সা ছাড়ার অধিকার আছে : রামোস

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

স্প্যানিশ তারকা সার্জিও রামোস বুধবার বলেছেন, নিজের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার লিওনেল মেসির আছে এবং তকে সে সিদ্ধান্ত নেয়ার অধিকার দেয়া উচিৎ। দীর্ঘ দুই দশক কাটানোর পরও আর্জেন্টাইন এই সুপারস্টারকে দল ছাড়তে বাঁধা দিচ্ছে বার্সেলোনা। ঘরোয়া এবং ইউরোপীয় লড়াইয়ে রিয়াল মাদ্রিদ তারকা রামোসের অন্যতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন মেসি। এই দুই জনের বয়সও প্রায় সমান। লা লিগার শিরোপা জয়েও দুইজন লাভ করেছেন প্রায় সমান সম্মান।

বিগত ১৬ বছর ধরে দুই জনের দল দুটি ভাগাভাগি করে জিতে আসছে লা লিগার শিরোপা। জাতীয় দলের হয়ে উয়েফা নেশন্স লিগের ম্যাচ খেলতে স্টুটগার্ড সফররত এই স্প্যানিশ বলেন, ‘নিজের ভবিষ্যৎ গড়ার অধিকার তার (মেসি) আছে। তবে যথার্থ সেরা পথেই তিনি এটি করছেন কিনা আমি জানিনা। স্প্যানিশ ফুটবল, বার্সেলোনা এবং আমাদের ক্ষেত্রে সবাই চায় সেরাটিকে জয় করতে। আমরাও চাই সে এখানেই থাকুক।’

৩৪ বছর বয়সী রামোস মনে করেন সর্বকালের সেরা ফুটবলাররা চলে যাওয়া মানে স্প্যানিশ ফুটবলের জন্য এক বিশাল ক্ষতি। তার ভাষায়, ‘লিও নিজ দলের পাশাপাশি স্প্যানিশ লিগকেও সমৃদ্ধ করেছেন। এল ক্লাসিকোকে আরো সৌন্দর্যমন্ডিত করে তুলেছেন। কারণ আপনি চাইবেন সেরা দলটির বিপক্ষে জয় পেতে। আর তিনি হচ্ছেন বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার অধিকার তার অবশ্যই আছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি