1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

মদনে কলেজের নিয়োগ বিজ্ঞপ্তিতে অনিয়মের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

নেত্রকোনার মদন উপজেলার জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়োগ বাণিজ্যের জন্য সু-কৌশলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে দাবি পৌর কাউন্সিলর হক্কু মিয়ার। এ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও করেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজে পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং উদ্ভিদ ও প্রাণিবিজ্ঞান বিষয়ে একজন করে ল্যাব সহকারী নিয়োগের জন্য গত ১৫ আগস্ট একটি করে জাতীয় ও স্থানীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে। তবে যে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তা দীর্ঘদিন ধরে মদন উপজেলা পাঠকদের হাতে আসে না। এতে উপজেলার অনেক চাকরিপ্রত্যাশী আবেদনই করতে পারেনি। নিজেদের পছন্দ মত লোক নিয়োগ ও নিয়োগ বাণিজ্যের উদ্দেশ্যে কলেজ কর্তৃপক্ষ এ কাজটি করেছে।

অভিযোগে আরও বলা হয়, কলেজের গভর্নিং বডির এক প্রভাবশালী শিক্ষক ও নিয়োগ কমিটির সদস্য প্রভাব খাঁটিয়ে নিজের ভাই ও বাকি তিন পদে টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার পাঁয়তারা করছে। এ নিয়ে এলাকায় তীব্র সমালোচনা শুরু হয়েছে।

এসব অভিযোগ অস্বীকার করে কলেজ অধ্যক্ষ আনোয়ার হোসেন জানান, বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের পর চারটি পদে ১৭ জন প্রার্থী আবেদন করেছেন। যাচাই-বাছাই করে নিয়োগের বিষয়ে কমিটির সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ গভর্নিং বডির সভাপতি বুলবুল আহমেদ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, তদন্ত করে কারও সম্পৃক্ততা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি